সন্ধ্যায় দে‌শে ফির‌ছেন ওবায়দুর কা‌দের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের সিঙ্গাপুরের চিকিৎসা শেষে দেশে ফিরছেন। বুধবার সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দ‌রে অবতরণ কর‌বেন তি‌নি।
অবৈধ দোকান বাঁচাতে স্কুলভবন ভাঙলেন আওয়ামী লীগ নেতা
বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ওবায়দুল কাদের পুরোপুরি সুস্থ রয়েছেন। তিনি বুধবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন।
হানিফ বলেন,এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তাকে অভ্যর্থনা জানাবেন। আশাকরি, তিনি আবারও আগের মতো পরিপূর্ণ সুস্থভাবে দল পরিচালনার কাজে নিজেকে নিয়োজিত করবেন।
এদিকে গত ৩ মার্চ হার্ট অ্যাটাক হওয়ায় ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন ৪ মে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।