
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত এই ইফতার মাহফিলে শীর্ষ ব্যবসায়ীরা অংশ নেন। এফবিসিসিআই-এর সাধারণ পরিষদ সদস্যদের সম্মানে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলের দোয়ার আগে এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন সবাইকে ধন্যবাদ জানিয়ে দেশের ব্যবসায়ী কমিউনির স্বার্থসংশ্লিষ্ট উন্নয়নের জন্য দোয়া চান। এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম দেশের স্বান্তি ,সমৃদ্ধি ও উন্নয়নের জন্য দোয়া চান।
এরপর দেশের ব্যবসায়ী নেতারা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন। এফবিসিসিআই নেতারা তাদের প্রার্থনায় দেশ ও দেশের জনগণের কল্যাণ ও শান্তি কামনা করেন। এফবিসিসিআইর নতুন কমিটির জন্য দোয়া চাওয়া হয়।
ইফতার মাহফিলে এফবিসিসিআই সহ-সভাপতি মুনতাকিম আশরাফ, বিজিএইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান। এফবিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ পরিষদ সদস্যরা অংশ নেন।
