আইপিএলে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স

আইপিএলের দ্বাদশ আসরে জয় পেয়ে সর্বোচ্চ শিরোপা জিতল মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ মুহূর্তে টান টান উত্তেজনায় ১৪৮ রানে ৭ ইউকেট হারিয়ে মাঠ ছাড়ে চেন্নাই সুপার কিংস।মাত্র ১৪৯ রানের পুঁজি নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স এতটা লড়াই করবে, কেউ স্বপ্নেও কল্পনা করেনি। তবে ক্যাচ মিসের মহড়া দিয়ে শেষ পর্যন্ত ম্যাচ হারার পর্যায়ে চলে গিয়েছিল মুম্বাই। কিন্তু শেষ ওভারের নাটকীয়তায় চেন্নাইকে ১ রানে হারিয়ে চতুর্থবারের মত আইপিএল চ্যাম্পিয়নশিপের মুকুট পরলো মুম্বাই ইন্ডিয়ান্স।