
দেশবাংলা ডেস্ক :
এই পৃথিবীতে সম্পর্কের শেষ নেই। প্রেমের সম্পর্ক, প্রেমহীন সম্পর্ক আরো কত কি? তবে প্রেমের সম্পর্কেও অনেক ভিন্নতা রয়েছে। সব মিলিয়ে মোট ১১ ধরনের সম্পর্ক রয়েছে। যার বেশিরভাগই প্রেম ও বিবাহজীবন কেন্দ্রিক।
অবাধ স্বাধীনতা
স্বাধীনচেতা হওয়া ভাল। এতে অন্যের উপর নির্ভরশীলতা কমে। তবে আপনার সঙ্গী কিন্তু এই স্বাধীনতা পছন্দ নাও করতে পারেন। কারণ কোনো ছেলে বা মেয়েই কোনো সম্পর্কে অবাধ স্বাধীনতা মোটেই পছন্দ করে না।
একটু নির্ভরশীলতা
আপনি সব কাজই নিজে করে নেন। কিন্তু কিছু ক্ষেত্রে মনে হয় বর সঙ্গে গেলে ভাল। এই ধরনের সম্পর্কের কেমিস্ট্রি ভাল হয়।
খুব দাপুটে
প্রেমিক বা প্রেমিকা কেউ একজন যদি খুব দাপুটে হয় তাহলে সেই সম্পর্ক খুব বেশিদিন টেকে না। আপনার জোর করে চাপিয়ে দেয়ার এই মানসিকতা আপনার সঙ্গী মোটেই পছন্দ করে না। প্রথমদিকে কয়েকদিন করলেও পরের দিকে মোটেই করবে না।
সিটিং সম্পর্ক
আপনার প্রেমিক বা প্রেমিকার যদি আগে সম্পর্ক থাকে তাহলে কি আপনি তার সঙ্গে প্রেম করবেন না। নিশ্চয় করবেন। কারণ প্রেম জোর করে হয় না, এটা আসে। আর যদি দেখেন আপনার সঙ্গে প্রেমের পরও অন্যের সঙ্গে সিটিং দিচ্ছে তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন দ্রুতই।
বিষাক্ত সম্পর্ক
প্রেম করছেন, দুজনের মধ্যে ভালোবাসাও আছে কিন্তু কেউ কখনো একফোঁটা ছাড় দিতেও রাজি নন। এমনকি কেউ নিজের ভুলও স্বীকার করেন না। এই সম্পর্কের স্থায়িত্ব কিন্তু বেশিদিনের নয়। কারণ জেদের বশে কিছুই হয় না।
শুধুমাত্র নতুন সম্পর্কের জন্য সম্পর্ক নয়
আগের সম্পর্ক ভেঙে গেছে তাই পুরনো প্রেমিক বা প্রেমিকাকে দেখানোর জন্যই যে প্রেম করতে হবে এই মানসিকতা থেকে প্রেম করবেন না। কারণ এতে দুজনেরই ক্ষতি।
প্রিয় বন্ধু যখন বর
দুজনে খুব ভাল বন্ধু, অনেক কথা শেয়ার করেন, ঝগড়া করেন, সিনেমা দেখেন। কিন্তু কোথাও যেন কমতি থাকে। এই সম্পর্ক কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে খুব ভাল কাজ করে না।
লং ডিসট্যান্স সম্পর্ক
লং ডিসট্যান্স রিলেশনশিপ নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু এই দূরত্বের ফলেই হতাশা আসে। বেশিরভাগ ক্ষেত্রে এই লং ডিসট্যান্স রিলেশনশিপ ব্রেকআপের কারণ। কারণ দেখা না হওয়া, স্পর্শ না থাকা অনেকেই মানতে পারেন না।
পারফেক্ট জুটি
পিকচার পারফেক্ট নয়, মনের দিক দিয়ে,পছন্দের দিক দিয়ে আপনাদের মধ্যে যদি মিল থাকে, আপনাদের একে অপরের প্রতি শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে এবং একে অপরের জন্য যদি স্বার্থত্যাগ করতে প্রস্তুত থাকেন তবে আপনাদের জুটিই সেরা।
