
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ দল। সেই দলে বড় চমক হিসেবে জায়গা পান আবু জায়েদ রাহী। যিনি কিনা এখন পর্যন্ত দেশের জার্সিতে কোনো ওয়ানডে ম্যাচ খেলেননি। তবে বিশ্বকাপ দলে জায়গা পাননি তাসকিন আহমেদ।
এদিকে ক্রিকেট পাড়ায় আজ সকালে চাউর হয়ে যায় একটি খবর। টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড থেকে জায়গা হারাতে যাচ্ছেন রাহী। তার পরিবর্তে জায়গা পাচ্ছেন পেসার তাসকিন আহমেদ। মূলত ইনজুরিতে ভুগছেন রাহী।তবে এবার তাসকিনের বিশ্বকাপ খেলার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এ প্রসঙ্গে পাপন বলেন, ‘এই মুহূর্তে বিশ্বকাপ দলে কোনো পরিবর্তন আনার চিন্তাভাবনা আমাদের নেই। তবে বোলিংয়ে বৈচিত্র আনার জন্য বিশ্বকাপ দলে তাসকিন আহমেদের ঢোকার সম্ভাবনা আছে।’
তিনি আরো বলেন, ‘বোলিংয়ে বৈচিত্র আনার জন্য বিশ্বকাপ দলে তাসকিন আহমেদের ঢোকার সম্ভাবনা আছে। টিম ম্যানেজমেন্ট সেভাবেই চিন্তা করছে।’তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, রাহীর পরিবর্তে তাসকিনকে নেয়া হবে কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, কারণ তাসকিন এখনো বিশ্বকাপের জন্য পুরোপুরি ফিট না।
তিনি বলেন, এই মুহূর্তে বিশ্বকাপ দলে কোনো পরিবর্তন আনার চিন্তাভাবনা আমাদের নেই। তবে বোলিংয়ে বৈচিত্র আনার জন্য বিশ্বকাপ দলে তাসকিন আহমেদের ঢোকার সম্ভাবনা আছে।
