
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর ঢাকা ক্লাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, আওয়ামী লীগের উপদেষ্টা পষিদ সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বাব, পনি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, পিআইপির চেয়ারম্যান আবেদ খান, পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
আওয়ামী লীগের এ ইফতার ও দোয়া মাহফিলের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। ইফতার মাহফিলে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, প্রধান নির্বাহী, জ্যেষ্ঠ সাংবাদিক এবং কলামিস্টরা যোগ দেন। তাদের মধ্যে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গোলাম রহমান, আবদুল মান্নান, সিনিয়র সাংবাদিক আবেদ খান, তথ্য সচিব আবদুল মালেক, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী,সাংবাদিক নেতা শফিকুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু, কালেরকণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, সংবাদ সম্পাদক আলতামাস কবির, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, আমাদের নতুন সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান, আমাদের অর্থনীতির সম্পাদক নাসিমা খান মন্টি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।
মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে অংশ নেন হাসান ইমাম, স্বাধীন বাংলা বেতার শিল্পী রফিকুল আলম, চিত্র নায়ক ফেরদৌস, জেনিফার, মীম, সুইটি, রোকেয়া প্রাচী, জাহিদ হাসান, সায়মনসহ আরও অনেকে।ইফতার মাহফিলে অংশ নেওয়ায় প্রচার ও প্রকাশনা উপকমিটির পক্ষে অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জনান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
