রামগঞ্জের সার্বিক উন্নয়নে জোর পদক্ষেপ নেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক দেশবাংলা বিডি ২৪.কম

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান আইনশৃংখলা, স্বাস্থ্য, শিক্ষাসহ উন্নয়নমূলক কর্মকাণ্ড বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে রামগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়েজিত আইনশৃংখলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।


রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মোহাম্মদ রিজাউল করিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, ভাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হোসেন ভুইয়া, দরবেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহম্মেদ মানিক, চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন ভুইয়া, প্রাথমিক শিক্ষা অফিসার দৌলতর রহমান, স্বাস্থ্য কর্তকর্তা গুনময় পোদ্দার প্রমুখ।
এর আগে বিকেলে ড. আনোয়ার হোসেন খান জাপানের টয়োটা ব্রান্ডের নতুন একটি অ্যাম্বুলেন্স রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার গুনময় পোদ্দারের কাছে হস্তান্তর করেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে এই অ্যাম্বুলেন্সটি রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দ নিয়ে আসেন ড. আনোয়ার হোসেন খান।