
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা। এর আগে তিনি কমিশনের জ্যেষ্ঠ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার ইউজিসি’র সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন জানান, গতকাল মঙ্গলবার চেয়ারম্যান হিসেবে অধ্যাপক আবদুল মান্নানের মেয়াদ মেয়াদ শেষ হয়। একইদিন শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা।
ড.ইউসুফ আলী মোল্লা ২০১৫ সাল থেকে ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগেও অধ্যাপনা করেছেন।
