
এশিয়া ওয়ান ফাস্টেস্ট গ্রোয়িং ব্র্যান্ড অ্যান্ড লিডার আন্তর্জাতিক পদক পেলো অনলাইন প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ।
গত ০১ মে দুবাইয়ের জে ডব্লিউ ম্যারিয়ট মার্কুইস হোটেলে এশিয়ান বিজনেস ও সোশ্যাল ফোরামের ১১তম আসরে এ পুরস্কার দেওয়া হয়।
জাঁকজমক অনুষ্ঠানে ই-কমার্স বিভাগে বাংলাদেশের ফাস্টেস্ট গ্রোয়িং ব্র্যান্ড হিসেবে দারাজ বাংলাদেশ লিমিটেড ও ফাস্টেস্ট গ্রোয়িং লিডার হিসেবে দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক পুরস্কার পান।বিভিন্ন দেশের প্রতিভাবান উদ্যোক্তাদের এ পুরস্কার দেয় এশিয়া ওয়ান কর্তৃপক্ষ।দারাজের উল্লেখযোগ্য উদ্ভাবনের মধ্যে রয়েছে দারাজ হাব, এক্সপেরিয়েন্স সেন্টার ও নন্দিনী। গত বছরের ০৮ মে চীনা ই-কমার্স কোম্পানি আলিবাবার ইকোসিস্টেমে যুক্ত হয় দারাজ.কম.বিডি।এছাড়া, দক্ষভাবে প্রতিষ্ঠান পরিচালনায় ‘ফাস্টেস্ট গ্রোয়িং লিডার পুরস্কার পান দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক।
