আদালতেই অসুস্থ মওদুদ,হাসপাতালে ভর্তি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আদালতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।বুকে তীব্র ব্যথা অনুভব করায় রোববার তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে মওদুদ আহমদের ব্যক্তিগত এপিএস সুজন জানান, মামলার হাজিরা দিতে আদালতে গেলে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি বুকে ব্যাথা অনুভব করেন। সেখান থেকে তাকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়।