সূর্বণচরে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত,নিহত ১

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মেঘনা নদীর তীর সংলগ্ন গ্রামগুলোতে ফণীর প্রভাবে ঝড় বৃষ্টি আঘাত হেনেছে।এতে এই অঞ্চলের শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
শনিবার ভোর সাড়ে ৩টার দিকে এ ঝড় আঘাত হানে। উপজেলার চর আমানউল্লাপুর ইউনিয়নে ঝড়ে ঘরের মধ্যে চাপা পড়ে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা।
চর আমানউল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হোসেন নিশ্চিত করে জানিয়েছেন একজন নিহত হয়েছেন।তবে নিহত ও আহতদের নামপরিচয় এখনো জানা যায়নি।