উজবেকিস্তান গেল জুনিয়র টেনিস দল

উজবেকিস্তানের তাসখন্দে ৫-১৮ মে অনুষ্ঠিত হবে আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপ-২০১৯ ডিভিশন-১ টেনিস প্রতিযোগিতা।আজ সকালে উজবেকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে।বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে মাহাদী হাসান আলভি,মো. রুম্মান হোসেন ও মাসফিয়া আফরিন। বাংলাদেশ দলের প্রশিক্ষক হিসেবে আছেন মো.মোজাহিদুল হক।
এবারই প্রথম তিনজন খেলোয়াড় একই বছরে আইটিএফ দলভূক্ত হয়েছে।