
ঘূর্ণিঝড় ফণীর আঘাতে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি নিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ।শুক্রবার ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটি জানান দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন,ফণীর ক্ষতি থেকে বাঁচাতে মানুষকে সতর্ক করার জন্য দেশের বিভিন্ন জেলায় সরকারের পাশাপাশি দলীয়ভাবে মাইকিং করা হচ্ছে।প্রশাসনের পাশাপাশি দলীয়ভাবে মানুষের সহায়তায় আগ থেকেই প্রস্তুতি নেয়া হয়েছে।আমাদের দলীয় সভাপতির নির্দেশে তৃণমূলকে এ বিপদজনক পরিস্থিতি মোকাবেলায় তৃণমূলকে যাবতীয় নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সমন্বয় সেল গঠন করেছে আওয়ামী লীগ।সমন্বয় সেলের সদস্যরা হলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ,সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন,কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ,জাহাঙ্গীর কবির নানক,আব্দুর রহমান,সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম,এনামুল হক শামীম,আবু সাঈদ আল মাহমুদ স্বপন,ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী,ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা রোকেয়া সুলতানা,কেন্দ্রীয় সদস্য এস এম কামাল, মীর্জা আজম।
