
হকারদের সুবিধার্থে রমজান মাসে ঢাকার দুই সিটি করপোরেশন নির্ধারিত ১১টি স্পটে হলিডে মার্কেট চালু রাখা হবে।শুধু রমজান মাসেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ সংক্রান্ত চিঠি ঢাকার দুই সিটি করপোরেশনে দেওয়া হয়েছে।রমজান মাসে প্রতি শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ঐ হলিডে মার্কেটগুলো খোলা থাকবে।
যেসব জায়গায় হলিডে মার্কেট বসবে
রমনা জোন: কার্পেট গলি (মৎস ভবন হতে শিল্পকলা একাডেমি),নালার পাড় (কাঁটাবন হতে শাহবাগের দিকে প্রথম গলি)।
মতিঝিল জোন: মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তা।বক চত্বর থেকে পূবালী ব্যাংক লিংক রোড পর্যন্ত (দিলকুশা রোড) বসবে।
ওয়ারী জোন: যাত্রবাড়ী চৌরাস্তার পূর্ব পার্শ্ব।
তেজগাঁও জোন: (লালমাটিয়া মাঠ আড়ং এর পেছনে) ও সলিমুল্লাহ রোডের পানির ট্যাংক মাঠ।
মিরপুর জোন: মিরপুর-১ হতে রাইনখোলা ও হারুন মোল্লাহ ঈদগাহ মাঠ।
উত্তরা জোন: জমজম টাওয়ারের পশ্চিম পার্শ্বে খালি প্লট,কাবাব ফ্যাক্টরির সামনের খালি চত্বর।
