আগামীকাল শুক্রবার ফাইনালে বাংলাদেশের মেয়েদের পরীক্ষা

লাওসকে হারাতে পারলেই বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপের শিরোপা জিতবে বাংলাদেশ।
শিরোপা জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন আমাদের লক্ষ্য ছিল ফাইনাল খেলা।মেয়েদেরকে ধন্যবাদ দিতে চাই এ জন্য যে,সেটি তারা খুব ভালোভাবে করতে পেরেছে। প্রথমবার ঘরের মাঠে এ ধরনের কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট।নিজেদের সর্বোচ্চটা দিয়ে মৌসুমীরা শিরোপা জিতে টুর্নামেন্টটা স্মরণীয় করে রাখবে বলে আমার বিশ্বাস।অপরাজিত দল হিসেবে দুই দলই উঠেছে ফাইনালে। তবে গোল করার যে অভ্যাস তাতে এগিয়ে লাওস। তিন ম্যাচে তারা গোল করেছে ১৮টি। অন্যদিকে বাংলাদেশ সেমিফাইনাল পর্যন্ত গোল করেছে ৭টি।
নিজেদের মঞ্চে শ্রেষ্ঠত্বের মুকুট পরার অপক্ষোয় বাংলাদেশের মেয়েরা।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচটি নিজেদের মতো করেই রাঙাতে চায় বাংলাদেশ।