
আয়ারল্যান্ডে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে বাড়তি ৪ জনসহ মোট ১৯ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।কিন্তু আজ (বুধবার) আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে একসঙ্গে দেশ ছেড়েছেন ১৭ জন ক্রিকেটার।
টি-টোয়েন্টি দলের অধিনায়ক এবং বিশ্বকাপগামী ওয়ানডে দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান।যিনি উড়ান দেননি দলের সঙ্গে,তবে যাবেন আজ সন্ধ্যায়।
মূলত পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্যই দলের সাথে যোগ দিতে পারেননি সাকিব।স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং কন্যা আলায়না হাসান অব্রিকে নিয়ে আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন সাকিব।
তবে সরাসরি আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে যেতে পারবে না সাকিব পরিবার।প্রথমে কাতারের রাজধানী দোহায় যাত্রাবিরতি।পরে সেখান থেকে কানেক্টিং ফ্লাইটে নির্ধারিত গন্তব্যে যাবেন তারা।
এদিকে আজ বেলা ১১টায় সাকিব এবং ফরহাদ রেজা ছাড়া বাকি ১৭ জন ক্রিকেটার দেশ ছেড়েছেন একসঙ্গে। এমিরেটস এয়ারলাইনসের ঢাকা-দুবাই ফ্লাইটে প্রথমে দুবাই গিয়ে যাত্রাবিরতি নেবে বাংলাদেশ দল। সেখান থেকে কানেক্টিং ফ্লাইটে সরাসরি আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে চলে যাবে টাইগাররা।
