শ্রমিকদের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নিয়েছে আলীগ সরকারই

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার গত ১০ বছরে দেশের শ্রমিক শ্রেণির স্বার্থ রক্ষায় দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন,অথচ বিগত সরকারগুলো শুধু মুখেই শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করেছে।
বুধবার (০১ মে) সকালে মে দিবস উপলক্ষে সিংড়া বাস টার্মিনালে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
পলক বলেন,আওয়ামী লীগ সরকার শ্রমিকবান্ধব বলেই তাদের জীবন ধারণে সহায়ক মজুরি নির্ধারণ করে দিয়েছে।
সমাবেশ শেষে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ৫ জন শ্রমিককে একটি করে ভ্যান,২ জন শ্রমিককে রিকশা এবং ৯ শ্রমিককে সেলাই মেশিন বিতরণ করেন।