শপথ না নেওয়া বিএনপির অপকৌশল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ না করা দলটির রাজনৈতিক অপকৌশল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন,বিএনপির ছয়জন নির্বাচিত সংসদ সদস্যের মধ্যে পাঁচজন শপথ নিলেন,আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিলেন না।এটা বিএনপির রাজনৈতিক কৌশল নয়, এটা রাজনৈতিক অপকৌশল।
বুধবার (০১ মে) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি এখন রাজনীতির অপকৌশল করে নিজেদের দলে ভাঙনের জন্য অপেক্ষা করছে বিএনপি জনগণের পক্ষে না,জনগণ ছাড়া চলতে চায়।রাজনীতিতে জনগণ ছাড়া পথ চলা যায় না।