
মুখে লম্বা দাড়ি নিয়ে ক্লোজ শট সেলফিতে ফেসবুকে জুমা মোবারক জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের সেরা এই তারকা ক্রিকেটারের পোস্ট মানেই ভাইরাল। এটাও হল ভাইরাল। মূলত তার এই দাড়ি নিয়ে কমেন্টের ঘরে আলোচনা-সমালোচনা ঝড় বইছে। এখানে মানুষের নানা প্রতিক্রিয়া একনজরে দেখে নেয়া যাক।
মোজাম্মেল বাচ্চু নামের একজন প্রশংসাসূচক বাক্যে লিখেছেন,আলহামদুলিল্লাহ। ভালো এবং সুন্দর দেখাচ্ছে। তবে এই কমেন্টে আসিফুল অভি লিখেছেন, হুজুগে খুশি হওয়ার আগে ছবিটা জুম করে দেখেন! এইটা লাগানো দাড়ি! বিঃদ্রঃ দাড়ির আঠাযুক্ত স্টিকার দেখা যাচ্ছে!
আবু সাঈদ তুহিন বলছেন, মাশাআল্লাহ লেখার আগে ফটোটা জুম করে দেখুন…সাকিব এটা না করলেও পারতো।
ফয়সাল আহমেদ লিখেছেন, ফেক দাড়ি। মনে হচ্ছে স্টিকর দিয়ে লাগানো?
শোয়েব সৈকত বলছেন, ফেক হোক। তাওতো অনেক সুন্দর লাগছে। বাজে কমেন্ট না করে ভাইকে উৎসাহ দিন। সত্যিই যেন এমন দাড়ি রাখেন। আসলেই অনেক সুন্দর লাগছে। নূরানি চেহারা।
ইজাজুর রহমান ইমন লিখেছেন, মাশাআল্লাহ,অনেক সুন্দর লাগছে আপনাকে ভাই। আল্লাহ কবুল করুন।
জিহাম মুবারকের মন্তব্য, মাওলানা মোহাম্মদ সাকিব আল হাসান জিহাদী সাহেব।
বিটিডাব্লিউ’ কমেন্ট, বাংলা ছবির আলগা দাড়ি লাগানো সাইড নায়কের মতন লাগতেছে।
