
বাংলাদেশ ক্যারম ফেডারেশনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ওয়ালটন ল্যাপটপ ৮ম জাতীয় ক্যারম প্রতিযোগিতা-২০১৯ জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে চারদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে রোববার পর্যন্ত।
আজ শুক্রবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলা রাত ১০টা পর্যন্ত চলে। এবারের এই প্রতিযোগিতায় ওয়ালটন গ্রুপের একটি দল অংশ নিয়েছে। সেই দলে রয়েছেন মো. হেমায়েত মোল্লা,মোহাম্মদ আলী রবিন,মো. সালাহ উদ্দিন কাইজার ও শামসুন্নাহার মাকছুদা।
আজ শুক্রবার এই দলটি একক ও দ্বৈতে প্রতিদ্বন্দ্বিতা করে।দুই রাউন্ড খেলে দুটিতেই জয় পেয়েছে ওয়ালটন ক্যারম দল।
চারদিন ব্যাপী এবারের এই জাতীয় প্রতিযোগিতায় বিকেএসপি,ঢাকা বিশ্ববিদ্যালয়,বুয়েট, বাংলাদেশ পুলিশ ওয়ালটন,ইডেন কলেজসহ বাংলাদেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা,ক্লাব ও বিভিন্ন সংস্থার প্রায় ২০০ নারী ও পুরুষ খেলোয়াড় অংশ নিয়েছে।প্রতিযোগিতা একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্টে অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিটি ইভেন্টের চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় স্থান অধিকারকারীরা প্রাইজমানি ও ট্রফি পাবে। এ ছাড়া ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে একজন সেরা খেলোয়াড় একটি ল্যাপটপ পাবেন।
