
দেশবাংলা ডেস্ক :
ছোট ছেলেমেয়েরা এই সবজিটি খুব একটা ভালোবাসে না। কেবল ছোটরাই নয়, এমনকি বয়স্করাও যে খুব পছন্দ করেন তাও নয়। কিন্তু যদি শোনেন, ডায়াবেটিস-সহ আরো বেশ কিছু রোগ কমায় করলা, তা হলে নিশ্চয়ই মন বদলাবেন।
ডায়াবেটিস কমাতে করলা খেতে বলেন চিকিৎসকরাও। গবেষণায় দেখা গিয়েছে, করলায় প্রধানত তিনটি উপাদান রয়েছে। পলিপেপটাই়ড পি, ভাইসিন, চ্যারনটিন।এই তিনটি উপাদান রোগীর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এর মধ্যে পলিপেপটাইড পি-এর ভূমিকা অনেকটা ইনসুলিনের মতো।
কিন্তু কতটুকু খাব? আর কী ভাবেই বা খাবেন? জার্নাল অফ এথনোফার্মোকলজিতে একটি প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন ২ গ্রাম করে করলা খেলে টাইপ ২ ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার পরিমান নিয়ন্ত্রণে থাকবে।
চিকিৎসকরা বলেন ডায়াবেটিস কমাতে সকালেই খালি পেটে এক কাপ করলার জুস খেয়ে নিতে পারেন। শুধু শর্করা নিয়ন্ত্রণই নয়, করলা আরো নানা গুণের অধিকারী। জ্বর, ঋতুকালীন যন্ত্রণা, সর্দি-কাশির সমস্যাতেও কাজ করে এই করলা।
যুক্তরাষ্ট্রের লুইস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেন, করলার রস ব্রেস্ট ক্যান্সারের কোষকে ধ্বংস করতে পারে।
