পবিত্র শবে বরাতে ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত বন্দেগী

মাদারটেক পুরাতন জামে মসজিদে পবিত্র শবে বরাত উপলক্ষে ইবাদতে মশগুল মুসল্লিরা

পবিত্র শবে বরাত সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদার সাথে পালিত হচ্ছে।মসজিদগুলোতে মুসল্লিরা রাতব্যাপী নামাজের পাশাপাশি কোরআন তিলাওয়াত, হামদ-নাত, ওয়াজ মাহফিল, মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাতে মগ্ন থাকবেন।
রোববার বিকাল থেকেই বিভিন্ন মসজিদে বেড়েছে মুসল্লিদের জমায়েত।সন্ধ্যার পর মসজিদগুলোতে চলছে বিশেষ ওয়াজ মাহফিল।রাতব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে

এশার নামাজের পর থেকে মাদারটেক পুরাতন বড় জামে মসজিদে ‘শবে বরাতের ফজিলত’ শিরোনামে মাদারটেক পুরাতন বড় জামে মসজিদের খতিব মাওলানা ওয়াজ করেন ।
তিনি বলেন,আল্লাহ এ দিনে মানুষকে ক্ষমা করেন।এ রাতে সবার ইবাদত করা উচিত। তওবা করলে, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবেন। সব মুসলমানের দায়িত্ব এই রজনীতে নফল ইবাদাত, তিলাওয়াতে কোরআন ও তাহাজ্জুদের মধ্য দিয়ে পালন করা।রাতে‘ইবাদত ও দোয়ার গুরুত্ব শীর্ষক ওয়াজ মাহফিলে বয়ান করবেন।রাত ১১টা ৪০ মিনিটে ‘শবে বরাত ও রমজানের তাৎপর্য শিরোনামে ওয়াজ পেশ করবেন।সবশেষে ফজরের নামাজের পর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাদারটেক পুরাতন বড় জামে মসজিদের খতিব।এছাড়া সারাদেশের সব মসজিদেই মুসল্লিরা ওয়াজ-মাহফিল, কোরআন তেলাওয়াতসহ বিশেষ প্রার্থনায় মগ্ন রয়েছেন।