বাবুর্চির ভূমিকায় সাকিব

বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিবের নিজের রেস্টুরেন্ট আছে। ‘সাকিবস ৭৫’ নামের রেস্টুরেন্টটি এরইমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। নিজের রেস্টুরেন্টে বাবুর্চি সাজার অভিজ্ঞতা তার আছে কিনা কে জানে। তবে আইপিএলে তার দল হায়দ্রাবাদের রান্নাঘরে বাবুর্চির ভূমিকায় দেখা গেল এই অলরাউন্ডারকে।
শুক্রবার (১৯ এপ্রিল) রান্নার প্রতিযোগিতায় মেতেছিলেন হায়দ্রাবাদের সব খেলোয়াড়। সেখানেই সতীর্থদের সঙ্গে রান্নার খেলায় মেতে ওঠেন সাকিব। দুই দলে ভাগ হয়ে খেলা হয় এই রান্না খেলা। এক পক্ষে ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারের নেতৃত্বে ‘টিম ভুবি’ ও আরেক পক্ষে পেস বোলিং অলরাউন্ডার বিজয় শংকরের নেতৃত্বে ‘টিম বিজয়’।
সাকিব ছিলেন ‘টিম বিজয়’র সদস্য। এই দলে ভুবনেশ্বর ছাড়াও ছিলেন রশিদ খান, ঋদ্ধিমান সাহা, মার্টিন গাপটিল, বিলি স্ট্যানলেক, সন্দ্বীপ শর্মা ও জনি বেয়ারস্টোরা। ‘টিম ভুবি’তে ছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন, মোহাম্মদ নবী, ইউসুফ পাঠান, ডেভিড ওয়ার্নাররা।আসলে শুক্রবার ছিল হায়দ্রাবাদের খেলোয়াড় দীপক হোডার জন্মদিন। প্রতিযোগিতা শেষে তাকে নিয়ে কেক কাটেন তার সতীর্থরা।