
বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুু বলেন,দেশে এখন একের পর এক আধুনিক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে। বিদ্যুতের এখন আর কোনো ঘাটতি নেই।
শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রাঙ্গণে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশকে আধুনিক স্পিডবোট হস্তান্তর ও সুধী সমাবেশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কেরানীগঞ্জ উপজেলার দুটি থানাকে নতুন নকশার মাধ্যমে ১০ তলা ভবন করা হবে। ইতোমধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানার জন্য রাজউকের ঝিলমিল প্রকল্পে ৫০ শতাংশ জমি ক্রয় করা হয়েছে। আধুনিক নকশার কাজ চলছে। এছাড়া বুড়িগঙ্গা নদীতে যেনো কোনোভাবে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা না ঘটে সেজন্য থানা পুলিশকে আধুনিক স্পিডবোট দেওয়া হয়েছে।
