নিপুণ রায়‌কে ভারত যে‌তে বাধা দেওয়ার অভিযোগ

বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।বৃহস্পতিবার দুপুর ১টায় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের একটি ফ্লাইটে স্বামী-সন্তানকে নিয়ে তার ভারতে পশ্চিমবঙ্গের কলকাতা যাওয়ার কথা ছিল।
‌নিপুর রায় ব‌লেন, ব্যক্তিগত সফরে স্বপরিবা‌রে ভার‌তের কলকাতায় যেতে চেয়েছিলাম। আগামী ২৩ এপ্রিল সেখান থে‌কে ঢাকা ফেরার রিটার্ন টি‌কিটও আমা‌দের ছিল। কিন্তু আমা‌কে মামলার অজুহা‌ত দে‌খি‌য়ে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ আটকে। বাধার কারণে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে।তিনি আরো বলেন, আমার স্বামী ও মেয়ে চলে গেছে। আমি বিমানবন্দর থেকে ফেরত এসেছি।
এর আগে গত ৯ মার্চ নিপুণ রায়ের শ্বশুর ও বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য গ‌য়েশ্বর চন্দ্র রা‌য়কে ভারত যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠে।