বাঁশ হাতে মাশরাফি, ভয়ে নাচছেন যুবক ভিডিও!

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা পরিবার নিয়ে কোথাও অবকাশ যাপনে গিয়েছেন। আর সেই অবকাশ যাপনের একটি মুহূর্ত ভিডিওতে ধারণ করেছেন তার পরিবারের কোনো এক সদস্য।
ভিডিওতে দেখা যায়, একজন যুবক গানের তালে তালে নেচে যাচ্ছেন। ভিডিওটা স্বাভাবিকই মনে হবে।
কিন্তু একটু ভালো করে খেয়াল করলেই দেখা যাবে, নিজের ইচ্ছায় নয়; মাশরাফির চাওয়াতেই নেচে যাচ্ছে সে। কারণ তাকে নাচাতে পাশেই দাঁড়িয়ে থাকা মাশরাফি হাতে বাঁশ তুলে নেয়। এটা দেখেই নাচতে শুরু করে দেয় সে।
তবে এই ভিডিও দেখে ভুল বোঝার কোনো অবকাশ নেই। কারণ পুরো ব্যাপারটিই মজার। ওই যুবককে নাচাতে মজা করে একটি বাঁশ হাতে নেন মাশরাফি। যেটা দেখে কেউ একজন বলে ওঠেন, মাইর খাবে কিন্তু। মাইর খাওয়ার আগে নাচ। এটা শুনেই নাচতে শুরু করে দেয় সে।