শুরু ঢাকা মহানগরী ৪র্থ উন্মুক্ত মহিলা ভলিবল প্রতিযোগিতা

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় আগামীকাল থেকে ১০ এপ্রিল পর্যন্ত শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে,পপুলার লাইফ ইনস্যুরেন্স ঢাকা মহানগরী (৪র্থ) উন্মুক্ত মহিলা ভলিবল প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হবে।
এই উপলক্ষে আজ শনিবার সকালে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সম্মানীত সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, ফেডারেশনের সিনিয়র সদস্য মোস্তাফা কামাল, যুগ্ম সম্পাদকদয়, টুর্ণামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান নয়না চৌধুরী ও সম্পাদক নিবেদিতা দাস সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আগামীকাল ০৭ এপ্রিল রবিবার বিকাল ৪ঃ০০টায় পপুলার লাইফ ইনস্যুরেন্স ঢাকা মহানগরী (৪র্থ) উন্মুক্ত মহিলা ভলিবল প্রতিযোগিতা-২০১৯ এর শুভ উদ্বেধন ঘোষনা করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জনাব ড. জাফর উদ্দিন।