বঙ্গবন্ধু গলফ কাপ তৃতীয় রাউন্ড পেরুলেন সিদ্দিকুর-আকবর

বঙ্গবন্ধু গলফ কাপ ওপেনের তৃতীয় রাউন্ডের বাধা পেরুলেন বাংলাদেশের সিদ্দিকুর ও আকবর। ২২ দেশের গলফারদের এই প্রতিযোগিতায় তৃতীয় দিন শেষেও সেরা দশে আছেন দুই জনে।এশিয়ান ট্যুর গলফ টুর্নামেন্টের তৃতীয় দিন শেষে আগের অবস্থানেই আছেন বাংলাদেশের সিদ্দিকুর ও আকবর। কুর্মিটোলা গলফ ক্লাবে পারের চেয়ে এগারো শট কম খেলেছেন সিদ্দিকুর। চতুর্থ স্থানে আছেন তিনি। আরেক বাংলাদেশি গলফার আকবর আছেন সাতে। পারের চেয়ে নয় শট কম খেলেছেন তিনি।শীর্ষে আছেন থাইল্যান্ডের গলফার সেডম। তিনি পারের চেয়ে ১৮ শট কম খেলেছেন। শনিবার চূড়ান্ত লড়াই শেষে বিজীয়দের হাতে পুরষ্কার তুলে দেয়া হবে।