
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ আবার ফিফা ও এএফসির কমিটিতে নির্বাচিত হয়েছেন।শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এএফসির কংগ্রেসও নির্বাচন হয়েছে।
মাহফুজা আক্তার কিরণ ভোটের লড়াইয়ে জিতে নির্বাচিত হয়েছেন ফিফা কাউন্সিল মেম্বার এবং এএফসির নির্বাহী কমিটিতে জিতেছেন নারী প্রতিনিধি হিসেবে।
কুয়ালালামপুর থেকে টেলিফোনে কিরণের বিজয়ের কথা নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।দুটি পদেই আগে নির্বাচিত হিসেবে ছিলেন মাহফুজা আক্তার কিরণ।
