ডিপিএলের পরবর্তি রাউন্ডের সূচি

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পর্বের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এই পর্বে মোট দুই রাউন্ড অনুষ্ঠিত হবে।প্রতি রাউন্ডে মোট ৬টি করে ম্যাচ মাঠে গড়াবে। ডিপিএলের এবারের আসরে অংশ নেয়া ১২টি দলের প্রত্যেকে অংশ নেবে ম্যাচগুলোতে।
ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তিনটি মাঠে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের সাথে ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী আন্তর্জাতিক স্টেডিয়ামে ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর মাঠে। শুক্রবারই শেষ হয়েছে নবম রাউন্ডের খেলা। আগামী ৭ মার্চ শুরু হচ্ছে দশম রাউন্ডের খেলা। এরপর ৮ মার্চ দশম রাউন্ডের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১১তম রাউন্ডের খেলা শুরু হবে ১০ এপ্রিল। এরপর ১১ এপ্রিল দশম রাউন্ডের খেলা শেষ হবে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।
পরবর্তী দুই রাউন্ডের সূচিঃ
দশম রাউন্ডঃ
৭ এপ্রিলঃ আবাহনী লিমিটেড বনাম লিজেন্ডস অব রূপগঞ্জ
৭ এপ্রিলঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম বিকেএসপি
৭ এপ্রিলঃ প্রাইম দোলেশ্বর বনাম উত্তরা স্পোর্টিং ক্লাব
৮ এপ্রিলঃ খেলাঘর সমাজ কল্যাণ সমিতি বনাম ব্রাদার্স ইউনিয়ন
৮ এপ্রিলঃ গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব
৮ এপ্রিলঃ মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
একাদশ রাউন্ডঃ
১০ এপ্রিলঃ আবাহনী লিমিটেড বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব
১০ এপ্রিলঃ লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম উত্তরা স্পোর্টিং ক্লাব
১০ এপ্রিলঃ প্রাইম দোলেশ্বর বনাম ব্রাদার্স ইউনিয়ন
১১ এপ্রিলঃ খেলাঘর সমাজ কল্যাণ সমিতি বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব
১১ এপ্রিলঃ গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
১১ এপ্রিলঃ মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম বিকেএসপি