বাংলাদেশ ভালো করবে বিশ্বকাপে

বাংলাদেশে চলছে বঙ্গবন্ধু কাপ ওপেন গলফ টুর্নামেন্ট।পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংকের আমন্ত্রণে ঢাকায় এসেছেন গর্ডন গ্রিনিজ।
কুর্মিটোলা গলফ কোর্সের সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ গর্ডন গ্রিনিজ বলেন,বাংলাদেশের খেলার মধ্যে পাকিস্তান কিংবা ওয়েস্ট ইন্ডিজের মতো ভাব আছে। কোনো দিন খুব ভালো খেলছে আবার কোনো দিন খেলছে না।আশা করি পুরো টুর্নামেন্টে বাংলাদেশ ধারাবাহিকভাবে ভালো খেলবে।বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে।’তাদের জন্য শুভকামনা থাকবে।
বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন প্রতিযোগিতার অতিথি হিসেবে এবার বাংলাদেশ সফরে এসেছেন গ্রিনিজ।সাবেক কর্মস্থল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যাবেন কিনা,এমন প্রশ্নে তিনি বলেন, ‘এবার বিসিবিতে যাওয়া কঠিন হবে। দুই দিনের জন্য এসেছি। তবে কয়েকজন ক্রিকেট সংশ্লিষ্ট বন্ধুর সঙ্গে দেখা হবে। আশরাফুলের সঙ্গে আজ দেখা হবে। আমি এখানে গলফের প্রমোট করতে এসেছি। এটা নিয়ে ব্যস্ত থাকব।’ গত বছর গ্রিনিজ ঢাকায় এসেছিলেন বিসিবির আমন্ত্রণে, আইসিসি ট্রফি জয়ী দলের সংবর্ধনায় অংশ নিতে। নতুন বছরে আবারও এলেন বাংলাদেশে।