শিক্ষার মান নিশ্চিতে ৬৪ জেলায় দায়িত্ব পেলেন যারা

২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষমাত্রা অর্জনে নতুন প্রজন্মকে দক্ষ ও প্রযুক্তি নির্ভর মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে দেশের ৬৪ জেলায় একজন করে উর্ধ্বতন কর্মকর্তাকে শিক্ষাবিষয়ক কার্যক্রম পরীক্ষণ করে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার জন্যে দায়িত্ব প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার (২ এপ্রিল) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।