
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নীতিমালা ২০১৮ অনুযায়ী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজারবাগ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ। শুধুমাত্র বাংলাদেশের স্থায়ী নাগরিকরা পদগুলোতে আবেদন করতে পারবেন।
১) পদের নাম: অধ্যক্ষ
বেতন স্কেল: ৪৩,০০০/-৬৯,৮৫০/ টাকা
যোগ্যতা: প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি। অথবা স্নাতক (পাস)সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তরে যে কোন একটিতে প্রথম শ্রেণি/বিভাগ থাকতে হবে। শিক্ষাজীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অথবা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ/ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে এমপিওভুক্ত হিসেবে কর্মরত। অথবা এমপিওভুক্ত হিসেবে সহকারী অধ্যাপক পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ সহ ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
২) পদের নাম: সহকারী শিক্ষক
পদ সংখ্যা: ১টি (ইংরেজি/ মাধ্যমিক শাখা)
বেতন: ১১,০০০/ টাকা
যোগ্যতা: বি.এ অনার্সসহ এম.এ (ইংরেজি)। শিক্ষাজীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। এনটিআরসিএ কর্তৃক নিবন্ধনকৃত।
৩) পদের নাম: সহকারী শিক্ষক
পদ সংখ্যা: ১টি (শারীরিক শিক্ষা)
বেতন: ১১,০০০/ টাকা
যোগ্যতা: সংশ্লিষ্ঠ বিষয়ে স্নাতকোত্তরসহ বিপিএড। শিক্ষাজীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
৪) পদের নাম: সহকারী শিক্ষক
পদ সংখ্যা: ১টি (প্রাথমিক শাখা)
বেতন: ৮,০০০/ টাকা
যোগ্যতা: ন্যূনতম ডিগ্রি পাস। শিক্ষাজীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
আবেদনের শেষ তারিখ: অধ্যক্ষ পদে ০২/০৫/২০১৯ তারিখ পর্যন্ত। অন্যান্য পদে যাবতীয় কাগজপত্রসহ ১৩/০৪/২০১৯ তারিখ সকাল ১০টায় প্রতিষ্ঠানের সাক্ষাৎকার বোর্ডে হাজির হতে হবে।
