জুটি বাঁধলেন পরী-সিয়াম

ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার নায়িকাদের নাম আসলেই সবার আগে চলে আসে পরীমণির নাম। অন্যদিকে বর্তমান সময়ে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম প্রিয় মুখ সিয়াম আহামেদ। এই দুই জনপ্রিয় মুখকে নিয়ে ছোট পর্দার নির্মাতা চয়নিকা চৌধুরী প্রথমবার নির্মাণ করতে যাচ্ছেন চলচ্চিত্র। ‘বিশ্বসুন্দরী’ শিরোনামে ছবিতে প্রথমবারের মত জুটি বেঁধেছেন পরী ও সিয়াম।
বুধবার বিকেলে রাজধানীর প্যান প্যাসেফিক সোনারগাঁওয়ে চলচ্চিত্রটির শুভ মহরত অনুষ্ঠিত হয়। আর এ মহতেই নতুন এই জুটির নাম ঘোষণা করা হয়।
পরীমনি বলেন,প্রথম চলচ্চিত্রে যখন আমার নাম ঘোষণা করা হয়,তখন যেমন লেগেছিল আজও ঠিক তেমনই লাগছে। আমি খুব নার্ভাস। ভালো চিত্র‍নাট্যের একটি সিনেমা এটি। আর এখন থেকে ভালো গল্পের চলচ্চিত্র ছাড়া কাজ করবো না।


সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত চলচ্চিত্রটির শুটিং শুরু হবে শিগগিরই। এতে আরও অভিনয় করবেন সুবর্ণা মুস্তাফা, আনন্দ খালেদ, মনিরা মিঠু প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক চয়নিকা চৌধুরী, অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, মনিরা মিঠু ও পরীমনিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে।