
দেশবাংলা ডেস্ক
কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে তীব্র গরমের দিন। আর সামনেই বাঙালিদের অন্যতম উৎসব পহেলা বৈশাখ। এই সময়ে জমকালো খাবার তো থাকবেই কিন্তু পেট নিশ্চয়ই ঠাণ্ডা রাখতে চাইবেন। তাই জেনে নিন একটি ভিন্নধর্মী খাবারের রেসিপি যা গরমে পেট ঠাণ্ডা রাখতে বেশ কার্যকর। আর এটি হচ্ছে কোল্ড কিউকাম্বার স্যুপ।
উপকরণ
ভেজিটেবল স্টক ( বিভিন্ন ভেজিটেবল সিদ্ধ করা পানি) ২ কাপ, পেঁয়াজ ২টি, রসুন ২ কোয়া, মাঝারি মাপের শসা ২ টি, মাখন ১ বড় চামচ, ময়দা ১ বড় চামচ, ক্রিম ১ কাপ, লবণ, তেজপাতা ও গোলমরিচ স্বাদমতো, ইনস্ট্যান্ট স্যুপ ১ টা।
প্রণালি
প্রথমে স্টক গরম করে তাতে স্যুপ, পেঁয়াজ, রসুন ও তেজপাতা দিয়ে আধ ঘণ্টা ফোটান। এবার শসা টুকরো করে এতে দিয়ে দিন।
এরপর অন্য একটি প্যানে মাখন গরম করে শসার মিশ্রণ ঢেলে দিন। ১০ মিনিট ফুটিয়ে লবণ ও গোলমরিচ মেশান। এখন নামিয়ে ঠাণ্ডা করে মিক্সারে ব্লেন্ড করে নিন। উপরে ক্রিম ছড়িয়ে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা।
