“হুররে ওয়েফার মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০১৯” এর উদ্বোধন

মোঃ রাসেল
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং প্রাণ কনফেকশনারীর পৃষ্ঠপোষকতায় আগামী ০২ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য “হুররে ওয়েফার মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০১৯” উপলক্ষে আজ ০১ এপ্রিল ২০১৯ দুপুর ৩ ঘটিকায় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট পরিচালনা সম্পর্কে ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর ,পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার মোঃ ওমর ফারুক ,টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মাসুমা শামীমা শিলা ,টুর্নামেন্ট কমিটির সম্পাদক লাজুল করিম কস্তুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন

সংবাদ সম্মেলনে জানানো হয় যে ,”হুররে ওয়েফার মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০১৯” এর কার্যক্রম পরিচালনার জন্য ১,৭০,০০০/- (এক লক্ষ সত্তর হাজার) টাকার বাজেট ধার্য করা হয়েছে এর মধ্যে পৃষ্ঠপোষক প্রাণ কনফেকশনারী ১ লাখ টাকা দিচ্ছে। এর পাশপাশি প্রতিষ্ঠানটি ২৪ দলের খেলোয়াড়দের জার্সি, শটস, চারটি ট্রফি, চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মেডেল এবং সেরা খেলোয়াড়ের ক্রেস্ট দিচ্ছে।টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মাসুমা শামীম শীলা ব্যক্তিগতভাবে ৩০ হাজার টাকা, টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান নাছিমা চৌধুরি শিরিন ১০ হাজার টাকা দেবে। বাকি অর্থের যোগান দেবে ফেডারেশন

আয়োজিত “হুররে ওয়েফার মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০১৯” এর উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল ০২ এপ্রিল ২০১৯ তারিখ শহীদ (ক্যাপ্টেন) এম.মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সকাল ১১.০০ টায় অনুষ্ঠিত হবে

আয়োজিত টুর্নামেন্টে ১২টি বালক স্কুল হ্যান্ডবল দল এবং ১২টি বালিকা স্কুল হ্যান্ডবল দল অংশগ্রহণ করবে