হায়দরাবাদ উড়িয়ে দিলো রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আজকের হারটি বিরাট কোহলিদের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর হয়ে থাকলো।এই ম্যাচে হায়দরাবাদ বলতে গেলে তাদের চেহারায় চুনকালি মেখে দিয়েছে। ১১৮ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছে বিরাট কোহলিদের। সানরাইজার্সের করা ২৩১ রানের জবাবে ব্যাঙ্গালুরু ১৯.৫ ওভারে ১১৩ রান তুলতেই অলআউট হয়ে যায়।
শুরুতে জনি বেয়ারেস্টর ১১৪ এবং ডেভিড ওয়ার্নারের ১০০ রানের ওপর ভর করে ২৩১ রান সংগ্রহ করে সানরাইজার্স হায়দরাবাদ। জবাব দিতে ২৩২ রানের লক্ষ্যে ব্যাঙ্গালুরু ব্যাট করতে নামার পর একাই ৪ উইকেট মোহাম্মদ নবি। তার সঙ্গে সন্দীপ শর্মা নেন ৩ উইকেট। ৩টি হয়েছে রান আউট।
৩ ম্যাচের দুটিতে জিতে সানরাইজার্স হায়দরাবাদ এখন অবস্থান করছে পয়েন্ট টেবিলের শীর্ষে। আর রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৩ ম্যাচের কোনোটিতেই জিততে না পেরে অবস্থান করছে একেবারে টেবিলের তলানীতে।