এএফসি কাপ শুরু করছে আবাহনী

এএফসির বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে আসছে আবাহনী। এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান কাপ উইনার্স কাপ, এএফসি প্রেসিডেন্টস কাপ ও এএফসি কাপ মিলে আবাহনী এ পর্যন্ত ১০ বার আন্তর্জাতিক আসরে অংশ নিয়েছে। ৩ এপ্রিল বুধবার কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে আবাহনীর এএফসি কাপ মিশন। রোববার সকালে কাঠমান্ডু যাচ্ছে আবাহনী। যাওয়ার আগে আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবাহনী লিঃ ঢাকা এর হেড অব ডেলিগেশন হারুনুর রশীদ, টিম ম্যানেজার জনাব সত্যজিৎ দাশ রূপু, হেড কোচMr. Mario Licinio Guerreiro Lemos, কোচ এস এম জাকারিয়া বাবু ও দলের অধিনায়ক শহিদুল আলম সোহেল। বাফুফে হতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ। সংবাদ সম্মেলনে দলটির পর্তুগিজ কোচ মারিও লেমস বলেছেন, আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। যে কোনও প্রতিযোগিতার প্রথম ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেছেন, নকআউট পর্বে ওঠার লক্ষ্য নির্ধারণ করেই এবার এএফসি কাপ শুরু করতে যাচ্ছি। সেটা করতে হলে প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। অধিনায়ক শহিদুল আলম সোহেল বলেছেন, আমাদের গোল খাওয়া যাবে না। আগের দুইবারের চেয়ে এবার আমাদের এবারের দলটি শক্তিশালী।