সালমান শাহ’র ‘স্বপ্নের ঠিকানা’ ছবির সিক্যুয়াল!

ঢাকাই চলচ্চিত্রের যুবরাজ নামেই পরিচিত তিনি। যিনি তার অল্প দিনের ক্যারিয়ারে অভিনয় আর স্টাইল দিয়ে আজো কোটি ভক্তের মনের রাজা হয়ে আছে। তিনি আর কেউ নন তিনি সালমান শাহ।
সালমান শাহ অভিনীত কালজয়ী কিছু চলচ্চিত্র মাঝে অন্যতম একটি স্বপ্নের ঠিকানা। ছবিটি মুক্তির পর বেশ আলোচিত হয়েছিল ছবিটি। পাশাপাশি হয় ব্যবসা সফল। এবার সালমান ভক্তদের জন্য খুশির খবর হলো প্রয়াত নায়কের স্মরণে মুক্তির প্রায় দুই যুগ পর ‘স্বপ্নের ঠিকানা ২’ নির্মাণ করবেন প্রযোজক রাশেদ খান। তবে এ সিনিমায় নায়ক-নায়িকার বিষয়ে এখনই কিছু জানায় নি তিনি।
শুধু তাই নয়, সালমান শাহের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা স্বপ্নের ঠিকানার নামে নির্মিত হচ্ছে শুটিং স্পট। গাজীপুরের উরখুলায় তৈরি হচ্ছে মনোরম লোকেশনের এই স্পটটি।
প্রযোজক বলেন, ‘আমি ‘স্বপ্নের ঠিকানা ২’ নির্মাণ করবো। এই ছবিটির আগের পরিচালক ও প্রযোজকের অনুমতি সাপেক্ষেই এবং তাদের সহযোগিতাতেই ছবিটি নির্মাণ করতে চাই। খুব শিঘ্রই ছবিটি নিয়ে আনুষ্ঠানিকভাবে জানাবো।’
উল্লেখ, ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে দ্বিতীয় ব্যবসা সফল ছবির নাম হিসেবে ধরা হয় সালমান শাহ ও শাবনূর জুটির ‘স্বপ্নের ঠিকানা’ ছবিটি। ঈদে মুক্তি পেয়ে ছবিটি আয় করেছিল প্রায় ১৯ কোটি টাকা। ছবিটি পরিচালনা করেছিলেন নির্মাতা এম এ খালেক।