প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের মুক্তিতে মানববন্ধন

দেশবাংলা ডেস্ক :

দৈনিক যুগান্তর ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার আজহারুল হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তার পরিবারের সদস্যরা মানববন্ধন করেছে।
বুধবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আজহারুল হকের স্বজনরা এ মানববন্ধনে অংশ নেয়।এসময় তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট সাংবাদিক আজহারুল হকের মুক্তি দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, আরিফা হক , শেখ হাকিম, রাবেয়া বেগম, সালমা , মাজেদা, কুলসুম, সাজেদা, বসির, কালাম প্রমুখ।