আবরারকে চাপা দেয়া বাসের সহকারী গ্রেপ্তার

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী হত্যা মামলায় ঘাতক সু-প্রভাত বাস চালকের সহকারীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার দিনগত রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, দুর্ঘটনার সময় তিনিই (চালকের সহকারী) গাড়ি চালাচ্ছিলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়েদুর রহমান জানান, আবরার হত্যা মামলার রহস্য উদঘাটন হয়েছে। এ বিষয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত ১৯ মার্চ সকাল ৭টায় প্রগতি সরণিতে বসুন্ধরা আবাসিক এলাকার গেটের সামনে বাসচাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার। এরপরই রাস্তায় নেমে প্রতিবাদ জানায় শিক্ষার্থীা।