নেলপলিশ ব্যবহার করে অজু-গোসল হবে কি?

হাতের আঙুলে নেলপলিশ ব্যবহার করলে চামড়ার ওপর আস্তর পড়ে যায়। ফলে অজু-গোসলের সময় আস্তরের ভেতরের অংশটুকু শুকনো থেকে যায়। অথচ নখে পানি লাগানো ফরজ। তাই নেলপালিশ ব্যবহার করলে অজু ও ফরজ গোসল আদায় হবে না। এ অবস্থায় নামাজ, কোরআন তেলাওয়াত কিছুই করা যাবে না। (আহসানুল ফাতওয়া : ২/২৭)