ব্যাগপ্যাকার্সে ২৬ শতাংশ মূল্যছাড়

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ শতাংশ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে ব্যাগ প্রস্ততকারক ও বিক্রেতা প্রতিষ্ঠান ব্যাগপ্যাকার্স।বুধবার ২০ মার্চ থেকে শুরু হয়ে অফারটি চলবে ২৬ মার্চ পর্যন্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ছাড়ের বিষয়ে ব্যাগপ্যাকার্সের প্রতিষ্ঠাতা রিয়াজ আহমেদ বাবু বলেন, ‘১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে ঢাকায় নিরীহ বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল। পাকিস্তানি সেনাবাহিনী চেয়েছিল বাঙালি জাতির স্বাধীনতার স্বপ্নকে চিরতরে স্তব্ধ করে দিতে। কিন্তু পারেনি। সেই রাতেই প্রতিরোধ গড়ে তোলে বাঙালি। ৯ মাসের মুক্তি সংগ্রামে ৩০ লাখ শহিদ আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে দেশ স্বাধীন হয় ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর। মহান স্বাধীনতা দিবসের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের এই আয়োজন’।
তিনি আরও বলেন, ‘আমরা সবসময় চেষ্টা করি ক্রেতাদের বাড়তি সন্তুষ্টি দিতে। আগামী ২৬ মার্চ পর্যন্ত ক্রেতারা অনলাইন ও অফলাইনে এই ২৬ শতাংশ ছাড়ের অফারটি নিতে পারবেন।’