নূরে মোহাম্মাদিয়া (সাঃ) হাফিজিয়া আলিম মাদরাসার প্ৰাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী -২০১৯

নিজস্ব প্রতিবেদক দেশবাংলা বিডি ২৪.কম :

আজ ২৩শে মার্চ নূরে মোহাম্মাদিয়া (সাঃ) হাফিজিয়া আলিম মাদরাসার ২০০২-২০১৮ সাল পর্যন্ত সকল প্ৰাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী-২০১৯ অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হক ,সবুজবাগ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্ত রঞ্জন দাস ,৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাসুদ হাসান শামীম , বিশিষ্ট সমাজ সেবক ইসমত তাকির বাবু ,প্রধান পৃষ্ঠপোষক লায়ন এ এস এম নাসিমুল গনি লিটন ,এলাকার গণ্যমান্য ব্যাক্তি মাদরাসার অধ্যক্ষ,শিক্ষক-শিক্ষিকা ও প্ৰাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ প্রধান পৃষ্ঠপোষক লায়ন এ এস এম নাসিমুল গনি লিটন বলেন আমাদের মাদরাসার অনেক ছাত্র-ছাত্রী আসেন যারা প্রতিষ্ঠিত হয়েছে কেউ ম্যাজিস্ট্রেট,কেউ ব্যাংকার,কেউ শিক্ষক


মাদরাসার স্টুডেন্ট শুধু ইমাম বা হুজুর হবে না তারা ব্যাংকার,ম্যাজিস্ট্রেট ও শিক্ষকও হতে পারে মাদরাসার শিক্ষাকে আমরা অবজ্ঞার দেশে যেন না দেখি মাদরাসায় যে বই পড়ানো হয় স্কুলগুলোতেও ওই একই বই পড়ানো হয়
সবুজবাগ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্ত রঞ্জন দাস বলেন মূল কাজ হচ্ছে নিয়মিত শিক্ষা গ্রহণ করা এবং এই শিক্ষা আগামীতে কাজে লাগিয়ে দেশ ও জাতি সমাজের উন্নয়ন করা এটাই ছাত্রীদের মূলমন্ত্র আমাদের ঢাকা ৯ আসনের এমপি জনাব সাবের হোসেন চৌধরী এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে তিনি গর্ব করেন তার মধ্যে একটি হচ্ছে কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ ও নূরে মোহাম্মাদিয়া (সাঃ) হাফিজিয়া আলিম মাদরাসা মাদরাসার ছাত্ররা আরো ভালো ফলাফল করুক এই কামনা করি মাদরাসার অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান বলেন আমি আশা করি আমাদের এই সবুজবাগ থানায় ১১টি প্রতিষ্ঠান আছে আলিম,ফাজিল যতগুলো মাদরাসা আছে সবগুলো এমপিওভুক্ত হোক অনুষ্ঠানে সূরা,নাত ও নাটক পরিবেশন করেন প্ৰাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ