
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৩২তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও পরিচালক মোহাম্মদ ইউনুছ।সভায় অন্যান্যদের মধ্যে কমিটির সদস্য ও পরিচালক খোরশেদ আলম খান ও মো. মশিউর রহমান চমক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ,উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো.শাহ্জাহান সিরাজ ও ইমতিয়াজ ইউ আহমেদ উপস্থিত ছিলেন।
