শাহ্জালাল ইসলামী ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৩২তম সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৩২তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও পরিচালক মোহাম্মদ ইউনুছ।সভায় অন্যান্যদের মধ্যে কমিটির সদস্য ও পরিচালক খোরশেদ আলম খান ও মো. মশিউর রহমান চমক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ,উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো.শাহ্জাহান সিরাজ ও ইমতিয়াজ ইউ আহমেদ উপস্থিত ছিলেন।