বাংলা ভাষার বঙ্গবন্ধু বইয়ের মোড়ক উন্মোচন

ভাষা আন্দোলন ও বাংলা ভাষার প্রচারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান নিয়ে চরিত ‘বাংলা ভাষার বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে সচিত্র বইটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।‘বাংলা ভাষার বঙ্গবন্ধু’ বইটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জার্নি পাবলিকেসনস থেকে প্রকাশ করা হয়েছে। এতে ভাষা আন্দোলন ও বাংলা ভাষার প্রচারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে উপস্থাপন করা হয়েছে।মোড়ক উন্মোচনের সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এসএম আরিফ-উর- রহমান ও জার্নি পাবলিকেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক উপস্থিত ছিলেন।