প্রধানমন্ত্রীর শোক ক্রাইস্টচার্চ নৃশংসতায়

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে আল-নূর মসজিদে জুমার নামাযের সময় ঢুকে নৃশংস হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীকে পাঠানো এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন বলে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়েছে।একইসঙ্গে শেখ হাসিনা মসজিদে গুলিবর্ষণের ঘটনার নিন্দা জানিয়েছেন।শুক্রবার জুমার নামাযের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর হামলায় এখন পর্যন্ত ৪৯ নিহতের কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্দা আরডেন।নিহতদের মধ্যে দুই বাংলাদেশি রয়েছেন। এই হামলায় বহু আহত হয়েছেন। এদের মধ্যে ৫ বাংলাদেশি রয়েছেন। তাদের অবস্থা গুরুতর। এছাড়া দুই বাংলাদেশি এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম সুফিউর রহমান।