
বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ডাউন হয়েছে।বুধবার রাত ১০টার পর থেকে এই সমস্যা দেখা দিচ্ছে।ডাউন ডিটেক্টরের মানচিত্র অনুযায়ী, এশিয়া ও আমেরিকা, যুক্তরাজ্য এবং উত্তর ইউরোপ জুড়ে অনেক দেশেই এই সমস্যা বেশি হচ্ছে। এছাড়াও প্রভাব পড়ে আফ্রিকার কয়েকটি দেশেও। কারিগরি সমস্যার কারণে ব্যবহারকারীরা সহজেই ফেসবুকে ঢুকতে পারছেন না। পাসওয়ার্ড দিয়ে লগইন করলে ইরর লেখা ভেসে আসছে।ফেসবুক কর্তৃপক্ষের দাবি, এই সমস্যা খুব বেশি সময় দীর্ঘস্থায়ী হয়নি। অল্প কিছু সময়ের মধ্যে তা চিহ্নিত করা গেছে এবং তা ঠিকও হয়ে গেছে। কারিগরি ত্রুটির কারণেই কিছু সমস্যা হয়েছে।এর আগে জানা যায়, হ্যাকিংয়ের কারণে অ্যাকাউন্ট সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে পরে জানা যায়, হ্যাকিং নয়, ফেসবুকে কিছু কারিগরি সমস্যা হওয়ায় তা সাময়িক বন্ধ করে দেয়া হয়।




