
হল সংসদ নির্বাচনে অনিয়মের দায় নিয়ে রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জিনাত হুদাকে অবশ্যই পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর।বৃহস্পতিবার দুপুর দেড়টায় রোকেয়া হলের প্রভোস্টের পদত্যাগ দাবিতে হলের সামনে অনশনরত ছাত্রীদের সমর্থন জানিয়ে তিনি এ মন্তব্য করেন।নুরুল হক বলেন, রোকেয়া হলের নির্বাচনে কারচুপি ও অনিয়ম হয়েছে। সে হিসেবে প্রভোস্ট হিসেবে থাকার নৈতিক অধিকার অধ্যাপক জিনাত হুদার নেই।তিনি বলেন, রোকেয়া হলের প্রাধ্যক্ষ শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। তিনি আমার সঙ্গেও মিসবিহ্যাব করেছেন। তাই আমি মনে করি তার প্রাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করা উচিত।নুর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীও যদি অনশন করে তার গুরুত্ব রয়েছে। রোকেয়া হলের ছাত্রীরা পুনর্র্নিবাচনের যে দাবি করেছে তা অত্যন্ত যৌক্তিক। আমি তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করছি।দায়িত্ব গ্রহণের বিষয়ে নুর বলেন, আমি দায়িত্ব গ্রহণের বিষয়ে আমাদের ছাত্র অধিকার পরিষদের সঙ্গে বসবো। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পরবর্তী করণীয় ঠিক করবো। এসময় তিনি বলেন, এতো কারচুপির পরও যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তারা যদি চায় আমি দায়িত্ব গ্রহণ করবো না চাইলে করবো না।
